নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধসহ ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিকারী সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফতুল্লায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। এছাড়া এমপি সেলিম ওসমানকে নিয়ে আর যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে রাজপথ অচল করাসহ বাম নেতাদের নারায়ণগঞ্জ থেকে বিতারিত করার হুশিয়ারি দেয়া হয়। সোমবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেছে। আর সচেতন নাগরিক সমাজের মানববন্ধনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে পরিণত হয়েছে। এদিকে এমপি সেলিম ওসমানের অপপ্রচার বন্ধের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের আহ্বানে বিএনপি নেতার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় নানা সমলোচনার সৃষ্টি হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক শিরিন বেগম প্রমুখ। শাহাদাত/ এমএএস/পিআর