ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নেচে-গেয়ে সময় কাটিয়েছিলেন। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ পাওয়া ‘যৌন অপরাধী’ জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথিতে এমনই তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে, যেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন।
এপস্টেইন ফাইলস থেকে প্রকাশিত একটি ইমেইলে এপস্টিন দাবি করেন, মোদী তার পরামর্শ অনুসরণ করে ইসরায়েল সফরে গিয়েছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা।
ইমেইলে এপস্টেইন লিখেছেন, মোদী পরামর্শ নিয়েছিলেন ও মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে সুবিধা তিনি ইসরায়েলে নেচে-গেয়ে সময় কাটিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল ও এটি কাজ করেছে।
এদিকে, এপস্টেইনের এই ইঙ্গিত কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০১৭ সালের জুলাইয়ে ইসরায়েলে প্রধানমন্ত্রীর সরকারি সফর ছাড়া ইমেইলে উল্লেখিত অন্য সব ইঙ্গিত একজন দণ্ডিত অপরাধীর ‘আবর্জনামূলক কল্পনা’, যা চরম অবজ্ঞার সঙ্গেই প্রত্যাখ্যাত হওয়া উচিত।
এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি।
মোদী কবে ইসরায়েল সফর করেছিলেন?
মোদি ২০১৭ সালের জুলাইয়ে ইসরায়েল সফর করেন ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।
সে সময় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর পূর্তি উদযাপন করছিল। ভারত ও ইসরায়েল ১৯৯২ সালে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
এপস্টেইন ফাইলসের এই নথিপত্র প্রকাশের পেছনে রয়েছে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত। ২০২৫ সালের নভেম্বরে পাস হওয়া একটি আইনের ভিত্তিতে এপস্টেইন-সংশ্লিষ্ট সব নথি প্রকাশ বাধ্যতামূলক হয়।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
এসএএইচ