লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ক্রিপ্টো ডট কম অ্যারেনা পরিণত হয়েছিল বিশ্ব তারকাদের মিলনমেলায়। রেড কার্পেটে হেঁটেছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা।
তবে বিশেষ নজর কেড়েছেন পপ গায়িকা চ্যাপেল রোয়ান। তিনি একটি নগ্নকায় পোশাকে উপস্থিত হয়ে সমালোচক ও দর্শক উভয়ের মনোযোগ আকর্ষণ করেছেন।
চ্যাপেল রোয়ান পরেছিলেন মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের কাস্টম নেগ্লিজি গাউন। সেটি ছিলো স্বচ্ছ এবং গাঢ় তামাটে রঙের। তার সঙ্গে ম্যাচিং কেপ ছিল, যা গাঢ় লাল গার্নেট সিল্ক জর্জেট দিয়ে তৈরি। কেপ খুলে ফেললে গায়ে থাকা সিল্ক জর্জেট এবং স্তনবৃন্তের রিং দৃশ্যমান হয়।
তিনি পায়ে পরেছিলেন স্ট্র্যাপি হিল, গলায় সোনালি চোকার এবং চোখে ছিল স্মোকি মেকআপ। পিঠের খোলা অংশ জুড়ে ছিল ট্যাটু।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে চ্যাপেল ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার জিতেছিলেন। এবার তিনি তার জনপ্রিয় গান ‘দ্য সাবওয়ে’র জন্য ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ এবং ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত ছিলেন। তবে বিচারকদের মন জয় করতে পারা নিয়ে শঙ্কা রয়েছে।
পূর্ববর্তী গ্র্যামি আসরে চ্যাপেল রোয়ান পোশাক বিতর্কে থাকলেও নিজস্ব মতামত প্রকাশ করে বলেছিলেন, ‘বিখ্যাত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার, হয়রানি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। এসব একদমই পাত্তা দেই না।’
এসইও কীওয়ার্ড: চ্যাপেল রোয়ান, গ্র্যামি ২০২৬, গ্র্যামি রেড কার্পেট, নগ্ন পোশাকে চ্যাপেল, গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন, পপ গায়িকা চ্যাপেল, The Subway গান, গ্র্যামি সেরা পপ পারফরম্যান্স, গ্র্যামি রেকর্ড অফ দ্য ইয়ার, আন্তর্জাতিক সংগীত খবর, লস অ্যাঞ্জেলেস গ্র্যামি
এলআইএ