ম্যাচের আগে ছড়িয়ে খবর ছড়িয়ে পড়ে আল নাসরের ম্যাচ বয়কট করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্লাবের ওপর অসন্তোষের কারণে আল রিয়াদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে পারেন রোনালদো। এমন একটি খবর ছড়ায়।
শেষ পর্যন্ত মাঠেও রোনালদোকে ছাড়াই খেলতে নামে আল নাসর। সেই ম্যাচে আল রিয়াদের বিপক্ষে তাদের মাঠেই ১–০ গোলের জয় তুলে নিয়েছে ক্লাবটি। গোলটি করেছেন সাদিও মানে।
রোনালদোকে ছাড়াই স্কোয়াড সাজান কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আবদুর রহমান ঘারিব। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।
আল রিয়াদের ওপর প্রভাব বিস্তার ১৪ মিনিটে দারুণ আক্রমণ করেন মানে। কিন্তু দৃঢ়তা দেখান আল রিয়াদের গোলকিপার মিলান বরিয়ান। কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটের প্রচেষ্টাও যায় বিফলে।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ভাঙে ডেডলক। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মানে। এই গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি পেয়ে যায় জয়ের দেখাও।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু লাভ হয়নি। টানা পঞ্চম ম্যাচ জিতলো আল নাসর।
১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি ম্যাচের আগে ছিল আল হিলালের তিন পয়েন্ট পেছনে।
আইএন