রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষায় ন্যায়পাল নিয়োগ করবে বিএনপি

২০২৪ সালের গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষায় ন্যায়পাল নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলটি ক্ষমতায় গেলে জুলাই হত্যার বিচার নিশ্চিত করবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি দেয় দলটি। ইশতেহারের রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে এসব কথা বলা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, পুলিশ কমিশন গঠন, স্বতন্ত্র তদন্ত সার্ভিস; বেসরকারি খাতের দুর্নীতির তদন্ত ও বিচারের আইন; জাতীয় সংসদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ‘ওপেন গভরমেন্ট পার্টনারশিপ’; আয়কর রিটার্ন প্রাইভেট ডকুমেন্ট যেন আদালতের মাধ্যমে তা তলব করতে পারবে, তার নিশ্চয়তা বিধান করা হবে; রাজনৈতিক দলের সঙ্গে আইনজীবীদের সংগঠনের সংশ্লিষ্টতা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।

রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন, শক্তিশালী সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল, পর্যায়ক্রমে জেলা পর্যায়ে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস, রাষ্ট্রপতির ক্ষমায়ন নীতিমালা, স্থানীয় সরকারে স্বায়ত্তশাসন ও নিয়োগ নিশ্চিত করা হবে।

এএএইচ/এমআইএইচএস