ধর্ম

হাদিসে বর্ণিত ১০ দরুদ শরিফ

রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্য দোয়া করা, দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ কোরআনে নবীজির জন্য সালাত ও সালাম পাঠের নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর ওপর দরুদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। (সুরা আহজাব: ৫৬)

অনেকগুলো হাদিসে আল্লাহর রাসুল (সা.) তার জন্য বেশি বেশি দরুদ পড়তে উৎসাহ দিয়েছেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে, আল্লাহ তায়ালা তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন। (সহিহ মুসলিম) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বার্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসুলের জন্য দরুদ পাঠকারী কেয়ামতের দিন তার কাছে থাকবে। রাসুল (সা.) বলেন, কেয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তিই আমার অধিক নিকটতম হবে, যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে। (সুনানে তিরমিজি)

হাদিসে বর্ণিত ১০ দরুদ শরিফ ১. দরুদ শরিফ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ইন্নাকা হামীদুম মজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ইন্নাকা হামীদুম মজীদ।অর্থ: হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও মুহাম্মাদের বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ! মুহাম্মাদ ও মুহাম্মাদের বংশধরদের বরকত দান করুন যেমন বরকত দান করেছেন ইবরাহিম ও ইবরাহিমের বংশধরদের। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদার অধিকারী। (সহিহ বুখারি)

২. দরুদ শরিফ

اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম।অর্থ: হে আল্লাহ, মুহাম্মাদের (সা.) ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন। (সুনানে তিরমিজি)

৩. দুরুদ শরিফ

اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ  

উচ্চারণ: আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।অর্থ: হে নবী, আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। (সহিহ বুখারি)

৪. দরুদ শরিফ 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْاُمِّيِّ  

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি।অর্থ: হে আল্লাহ! উম্মী নবী মুহাম্মাদের ওপর রহমত বর্ষণ করুন। (আত-তারগীব ওয়াত-তারহীব)

৫. দরুদ শরিফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ  

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াআলা আালি মুহাম্মাদ, ওয়াবারিক আলা মুহাম্মাদিন ওয়াআলা আালি মুহাম্মাদ।অর্থ: হে আল্লাহ, মুহাম্মদ ও তাঁর পরিবারে রহমত করুন এবং বরকত দিন। (মুসনাদে আহমদ)

৬. দরুদ শরিফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ  

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা।অর্থ: হে আল্লাহ, আপনার বান্দা ও রাসুল মুহাম্মাদের ওপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের ওপর রহমত করুন। (সহিহ ইবনে হিব্বান)

৭. দরুদ শরিফ

صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ  

উচ্চারণ: সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।অর্থ: আল্লাহ মুহাম্মদের ওপর রহমত বর্ষণ করুন। (সুনান নাসাঈ)

৮. দরুদ শরিফ

 اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়া আনজিলহুল মাক্বআদাল মুকাররাবা ইন্দাকা ইয়াওমাল কিয়ামাহ।অর্থ: হে আল্লাহ, মুহাম্মদের ওপর রহমত করুন এবং কিয়ামতের দিনে তাঁকে আপনার নৈকট্যপ্রাপ্ত উচ্চ আসনে বসান। (মুসনাদে আহমদ)

৯. দরুদ শরিফ

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন্ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইবরাহীম ওয়া বারিক আলা মুহাম্মাদিন্ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইবরাহীম ইন্নাকা হামিদুম মজীদ।অর্থ: হে আল্লাহ আপনি মুহাম্মাদের ওপর, তার স্ত্রী ও সন্তানদের ওপর রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইবরাহিমের বংশধরদের ওপর এবং মুহাম্মাদ, তার স্ত্রী ও সন্তানদের বরকত দান করুন যেভাবে ইবরাহিমের বংশধরদের বরকত দান করেছেন। নিশ্চই আপনি প্রশংসিত, মর্যাদার অধিকারী। (সহিহ মুসলিম) 

১০. দরুদ শরিফ

 اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন্ নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ওয়া বারিক আলা মুহাম্মাদিন্ নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ইন্নাকা হামিদুম মজীদ।অর্থ: হে আল্লাহ! উম্মি নবী মুহাম্মাদের ওপর এবং মুহাম্মাদের পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহিমের ওপর এবং ইবরাহিমের পরিবারের ওপর। উম্মি নবী মুহাম্মাদ ও তার পরিবারকে বরকত দান করুন, যেমন ইবরাহিম ও তার পরিবারকে বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। (সুনানে দারাকুতনি)ওএফএফ