‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার। ফলে আগে ফিল্ডিং করবে নেপাল।
রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।
গত বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে নেপাল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।
ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড।
নেপাল একাদশ
কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা
আইএন