বিনোদন

চায়ের দাওয়াতে মির্জা আব্বাসের বাসায় ট্রাক মার্কার মেঘনা আলম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছিলেন একই আসনের আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে অংশ নেন মেঘনা।

মেঘনা আলমের নির্বাচনি প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলেন মেঘনা আলম। তবে ভোটের ঠিক আগ মুহূর্তে এই সৌজন্য সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের কথা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।

মির্জা আব্বাসের বাসায় যাওয়ার পর মেঘনা আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশ হাসিখুশি দেখা গেছে।

 

এমআই/এলআইএ