খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি

‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি ও বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে অন্তর্ভূক্ত হওয়া স্কটল্যান্ড। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সপ্তম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১১টা ৩০ মিনিটে।

ফিফা বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ফুটবলের জন্যই দেশটির খ্যাতি সমগ্র দুনিয়ায়। সেই দেশটি এবার ক্রিকেটের বিশ্ব আসরে। ইউরোপের দেশটি কেমন করে ক্রিকেট দুনিয়ায় সেটি দেখার জন্য মুখিয়ে আছে সমর্থকরা।

অন্যদিকে, শেষদিকে কপালের জোরে এবারের আসরে নাম লিখিয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশকে বাদ দেওয়ায় সুযোগ পেয়েছে দলটি।

ইতালি একাদশ

অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, জেজে স্মাটস, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, বেন মানেন্তি, গ্রান্ট স্টুয়ার্ট, জিয়ান-পিয়েরো মিদে (উইকেটকিপার), মার্কাস ক্যাম্পোপিয়ানো, ক্রিশান কালুগামাগে, আলি হাসান

স্কটল্যান্ড একাদশ

জর্জ মানসি, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস (উইকেটকিপার), মার্ক ওয়াট, মাইকেল লিস্ক, অলিভার ডেভিডসন, ব্র্যাড হুইল, ব্র্যাড কারি

আইএন