জাতীয়

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের মিছিল

ঢাকা-৭ আসনে নির্বাচনি মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর কামরাঙ্গীচর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে লালবাগ খেলার মাঠের সামনে এসে শেষ হয়। ঢাকা-৭ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহ’র সমর্থনে ঘণ্টাব্যাপী এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’; ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে চকবাজার থানা দক্ষিণের আমির আবুল হোসাইন রাজন বলেন, আজ সুশৃঙ্খলভাবে নারীদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের সামনে শুরু এবং শেষে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ছিল। এতে ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় মহিলা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরএএস/ইএ