চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তে মহিলা মাদরাসার গেটসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মো. খলিলুর রহমানের ফার্নিচারের দোকান, বেলালের মেকানিকের দোকান, দিদারের রড-সিমেন্ট ও পাইপ ফিটিংসের দোকান এবং মহিউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানে থাকা মালামাল পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির জানান, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
এমআরএএইচ/বিএ/এএসএম