আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (বিচার প্রশাসন) এস এম এরশাদুল আলম।
এই নিয়োগ দিয়ে ৯ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক পদটি শূন্য থাকায় এ অধিদপ্তরের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (বিচার প্রশাসন) এস এম এরশাদুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দিতে গত ২৬ জানুয়ারি অধিদপ্তর গঠন করে সরকার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ এর ধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর গঠন করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আরএমএম/এমআরএম