নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান।
জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।
আমিরুল হক/আরএইচ/এমএন