ফিচার

ব্যালট পেপার ভাঁজ করবেন যেভাবে

ভোট দেওয়ার নিয়ম জানেন তো? অনেকেই এবার প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। অনেকেই হয়তো অনেক নিয়ম জানেন না বা নিয়মগুলো ঠিক বুঝে উঠতে পারছেন না। এই যেমন ধরুন ব্যালট পেপার কোনটা কি জন্য। সিল দেওয়ার পর কীভাবে ভাঁজ করবেন।

ব্যালট পেপার ভাঁজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ঠিকভাবে ভাঁজ করতে না পারলে সিলের রং একটি থেকে অন্যটিতে চলে যেতে পারে। ফলে একের অধিক প্রতীকে সিল থাকার কারণে আপনার ভোট বাতিল হতে পারে। আসুন কীভাবে ব্যালট পেপারে সিল দেবেন, ভাঁজ করবেন সবকিছু পর্যায়ক্রমে জেনে নিন-

ভোটকেন্দ্রে যাওয়ার পর পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম এবং ক্রমিক নম্বর যাচাই করবেন। ভোটার তালিকায় নাম ও ছবি মিললেই ভোট দেওয়া সম্ভব। সবকিছু ঠিক থাকলে ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্য কোনো আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন।

এবার প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন (সংসদ নির্বাচন ও গণভোট)। সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি। ব্যালট পেপারের পেছনে অবশ্যই অফিসিয়াল সিল এবং প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না দেখে নিতে হবে।

ব্যালট পেপার নেওয়ার প্রক্রিয়া শেষে ভোট প্রদানের জন্য নির্ধারিত গোপন কক্ষে যেতে হবে। ভোটের গোপনীয়তা রক্ষা এবং ভোটটি যেন বাতিল না হয়, সে জন্য ব্যালট ভাঁজ করা প্রত্যেক ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালটে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ/না ভোট আলাদা ব্যালটে সিল দিতে হবে।

পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দেওয়ার পর ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য কোনো প্রতীকের ওপর না লাগে। এজন্য ব্যালট পেপারে সিল দেওয়ার পর প্রথমে কাগজটি একবার লম্বালম্বি ভাঁজ দেবেন, তারপর ওপর দিকে। এতে সিল অন্য প্রতীকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

আরও পড়ুনইতিহাসে বিশ্ব নেতাদের আলোচিত উত্থান, পতন ও পরিসমাপ্তিপোস্টারহীন নির্বাচন, সবুজ স্বপ্নের পথে বাংলাদেশের রাজনীতি

কেএসকে