খেলাধুলা

রানের পাহাড় গড়ে এবারের বিশ্বকাপে রেকর্ড শ্রীলঙ্কার

দক্ষিণ আফ্রিকার ২১৩ রানের রেকর্ড টপকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়লো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ (বৃহস্পতিবার) ওমানের বিপক্ষে ৫ উইকেটে ২২৫ রানের পাহাড় গড়েছে লঙ্কানরা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে মুখে হাসিই ছিল ওমানের। ১৫ রানে প্রথম আর ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু এরপর পাভিন রথনায়েকে, দাসুন শানাকা, কুশল মেন্ডিসরা তাণ্ডব চালাতে শুরু করেন।

রথনায়েকে ২৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৮ বাউন্ডারি আর ১ ছক্কায়। দাসুন শানাকা করেন ২০ বলে ৫০। যে ইনিংসে ২টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।

কুশল মেন্ডিস ৪৫ বলে ৬১ করেন ৭ বাউন্ডারিতে। শেষদিকে ৭ বলে ১৯ রানের ক্যামিও উপহার দেন কামিন্দু মেন্ডিস।

ওমানের জিতেন রামানন্দি নেন দুটি উইকেট।

এমএমআর