জাতীয়

ঢাকা-১৩: একটি কেন্দ্রে রিকশা ১১২৩, ধানের শীষ ৭০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

রাজধানীর ‎আদাবরের ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের ববি হাজ্জাজ পেয়েছেন ৭০৫ ভোট।

এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ হাজার ১০৬ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৭২ জন।

এখানে গণভোটে অংশ নিয়েছেন ১ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে ১ হাজার ৪৪৬ জন ‘হ্যাঁ’ ভোট ও ৩৫০ জন ‘না’ ভোট দিয়েছেন এবং ৬৫টি ভোট বাতিল হয়েছে।

কেআর/একিউএফ/এমএন