দেশজুড়ে

সিরাজগঞ্জে কেন্দ্রে সন্তান প্রসব করলেন নারী

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট কেন্দ্রে কন্যা সন্তান প্রসব করেছেন আম্বিয়া খাতুন (৩৫) নামে এক ভোটার। বর্তমানে প্রসূতি ও নবজাতক শিশু সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আম্বিয়া খাতুন বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই প্রসূতি কেন্দ্রে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়ান। এরপর ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন। পরে ভোটাররা তাকে কেন্দ্রের পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি কন্যা সন্তান প্রসব করেন। পরে এ খবরটি ছড়িয়ে পড়লে কেন্দ্রে আসা ভোটাররা আনন্দ-উল্লাসে মেতে উঠেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ময়নুল হক জাগো নিউজকে জানান, কেন্দ্রে ভোর থেকেই লম্বা লাইন ছিল। ওই প্রসূতি ভোটও দিয়েছেন। ভোট প্রদান শেষে কক্ষ থেকে বের হওয়ার পরই তার তীব্র প্রসব বেদনা উঠে কন্যা সন্তানের জন্ম দেন। পরে নারী ভোটাররা তাকে কেন্দ্রের পাশের বাড়িতে নিয়ে যান।

এম এ মালেক/আরএইচ/এমএন