ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই শেখ এমদাদুল করিম দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর চিকিৎসাধীন মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরে ঘোষণা করা হবে।
এএমআইএন/এমএসএম