দেশজুড়ে

২৭ কেন্দ্রে পাঁচ হাজার ভোটে এগিয়ে জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী-২ আসনে ২৭ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক পাঁচ হাজার ভোটে এগিয়ে আছেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ২৭ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ২১ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার (শাপলা কলি) পেয়েছেন ১৬ হাজার ৮১৩ ভোট।

এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) কাজী মোহাম্মদ মফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ১৯৫ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ আসনে পোস্টাল ব্যালটসহ মোট ১১২ কেন্দ্রের মধ্যে ২৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৮২ ভোট।

ইকবাল হোসেন মজনু/এমএন/জেআইএম