দেশজুড়ে

ভোলা-১: বিএনপি জোটের আন্দালিভ রহমান পার্থ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে ৩১৯৯১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তি‌নি বিএন‌পি জো‌টের বি‌জে‌পি প্রার্থী হ‌য়ে গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোটে লড়েছেন।

বিএনপি জোটের বিজেপি প্রার্থী ও দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক নিয়ে) ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পে‌য়ে বিজয়ী হয়েছেন। তার ‌নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁ‌ড়িপাল্লা প্রতীক নিয়ে) ৭২ হাজার ৪৭১ ভোট পে‌য়ে‌ছেন।

ভোলা সদর উপ‌জেলার সহকারী রির্টা‌নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এই তথ্য নি‌শ্চিত করেন।

এদিকে, এই আস‌নের মোট ভোটের হার ছিল ৫০ দশমিক ৯৬ শতাংশ। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৩ টি ও না ভোট পড়েছে ৪৩ হাজার ৭৭৮ টি।

অন্যদি‌কে, ভোলা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র সংখ্যা ১১৪ ও ভোটকক্ষ সংখ্যা ৮৩৪টি। এই আস‌নে মোট প্রার্থী ছি‌লেন ৮ জন।

জু‌য়েল সাহা বিকাশ/এএমএ