দেশজুড়ে

৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

মির্জা ফখরুল মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। হিজরা ভোটার ৪ জন।

এএসএ/জেআইএম