দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসেন বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিজয়ী হয়েছেন। ৩৫ হাজার ১৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বোচাগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মারুফ হাসান এবং বিরল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক রাত পৌনে ১২টায় উপজেলা হল রুমে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বিজয়ী ঘোষণা করেন।
মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক দুই উপজেলার সবকেন্দ্র মিলে পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৮৭৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম পেয়েছেন এক লাখ তিন হাজার ৬৯৩ ভোট।
এমদাদুল হক মিলন/এমআইএইচ