ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮৭ হাজার ৩২৬ ভোট। ৫০ হাজার ৭৯৮ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
কসবা উপজেলায় মুশফিকুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৮৭৭ ভোট এবং আতাউর রহমান সরকার পেয়েছেন ৬৩ হাজার ২০০ ভোট। আখাউড়া উপজেলায় ৪৬ হাজার ২৪৭ ভোট এবং আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১২৬ ভোট।
এএইচএমআর/এমআইএইচ