ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন এক লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।
এই আসনে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট। ভোটের ব্যবধান এক লাখ ৪ হাজার ৭১৭।
ইসির তথ্য অনুযায়ী, এ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৪৮টি কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করা হয়। সব কেন্দ্রে মোট ২ লাখ ৩৯ হাজার ৭৮৬ ভোট পড়েছে। ভোটার উপস্থিতির হার ৬৩.৬৭ শতাংশ।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩৩ হাজার ৩৮০ এবং বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ৪০৬। এ আসনে কোনো কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়নি।
ঢাকা-২০ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আহছান খান (জাতীয় পার্টি, লাঙ্গল), মো. আরজু মিয়া (জাসদ, মোটরগাড়ি), মো. আশরাফ আলী (খেলাফত মজলিস, দেওয়াল ঘড়ি) এবং হেলালউদ্দিন আহম্মদ (এবি পার্টি, ঈগল)।
জেপিআই/বিএ