আন্তর্জাতিক

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক বাহিনী একটি নৌকায় হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ এবং নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী ‌‘একটি প্রাণঘাতী গতিশীল হামলা’ চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী আবারও দাবি করেছে যে, তারা মাদক পাচারের সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে, লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ থাকলেও এ ধরনের হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের শামিল।

পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র এখন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় সাগরে ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।

টিটিএন