দেশজুড়ে

ড. মোশাররফকে জামায়াতের পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের পরাজিত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে দুজনের মধ্যে দাউদকান্দি ও মেঘনার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে আলোচনা করেন। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, জামায়াতের কুমিল্লা জেলা উত্তর শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতের যুব বিভাগের দাউদকান্দি উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম