ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে আবু-ধাবিতে দুই দফা ত্রিদেশীয় বৈঠক হয়েছে।
চলমান যুদ্ধ বন্ধ করতে শান্তি চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্র থেকে ন্যূনতম ২০ বছরের আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নিশ্চয়তার মধ্যে ইউক্রেনে সম্ভাব্য ইউরোপীয় শান্তি বাহিনীর সহায়তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা শীর্ষ সম্মেলনের বক্তব্যে ভলোদিমির জেলেনস্কি এমন শর্ত দিয়েছেন।
নিরাপত্তা শীর্ষ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য স্পষ্ট সময়সীমা দেওয়া হোক।
তিনি মন্তব্য করেন যে, ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র প্রায়শই ইউক্রেনের সবার্থ বিবেচনা করেনি এবং রাশিয়ার পক্ষ হয়ে আলোচনা চালিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ট্রান্স-অ্যাটলান্টিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন, তবে উল্লেখ করেছেন যে, যদি ইউরোপের সহায়তা ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র একাই কাজ করবে।
ডনবাস অঞ্চল থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব ইউক্রেনের পক্ষে গ্রহণযোগ্য নয় বলে জেলেনস্কি স্পষ্ট করেছেন। এছাড়াও, তিনি বলেন যে, শান্তিচুক্তির পরে ইউক্রেনে নির্বাচন হতে দুই মাস সময় লাগবে।
রাশিয়ার হামলা ইউক্রেনের পাওয়ার সেক্টরগুলোতে ব্যাপক ক্ষতি করেছে এবং জেলেনস্কি জেনেভায় আলোচনায় এই বিষয় তুলবেন। এছাড়া তিনি ইরানের শাহেদ ড্রোনের মাধ্যমে রাশিয়াকে সহায়তার কড়া সমালোচনা করেছেন।
কিছু ইউরোপীয় নেতা বিশ্বাস করেন, যুদ্ধ কমপক্ষে আরও দুই বছর চলবে এবং ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ানকেএম