গণমাধ্যম

এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজুর, নির্বাহী পরিচালক সেরাজুল

দেশের জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ প্রতিনিধি এম. আজিজুর রহমান রিপন এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪ ডটকমের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম সিরাজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত ৯ সদস্যের নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান হাসান আজাদ (দৈনিক কালবেলা), পরিচালক (উন্নয়ন ও অর্থ) ফজলে রাব্বি (চরচা), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) আবু তাহের (দৈনিক বণিক বার্তা), পরিচালক (ডাটা ব্যাংক) সজীব আহমেদ (দৈনিক কালের কণ্ঠ), পরিচালক (বিনোদন ও কল্যাণ) আতিকুর রহমান ফয়সাল (দৈনিক আজকের পত্রিকা), পরিচালনা সদস্য জান্নাতুল ফেরদৌসী শোভা (দেশকাল নিউজ) এবং মাহবুব রনি (দৈনিক ইত্তেফাক)।

নির্বাচন পরিচালনা করেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর জনসংযোগ পরিদফতরের সাবেক পরিচালক সাইফুল হাসান চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদফতরের বর্তমান পরিচালক শামীম হাসান এবং পেট্রোবাংলা-এর উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।

এর আগে, এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর-এর সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এনএস/এএমএ