দেশজুড়ে

বুধবার থেকে রোজা রাখবেন ভোলার ৫ হাজার মানুষ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখবেন ভোলার বিভিন্ন উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ। আজ রাত সাড়ে ৮টায় তারা প্রথম তারাবির নামাজ আদায় করবেন।

সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন এবং মসজিদ কমিটির সভাপতি মাসুদ পারভেজ রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন। আগামীকাল থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে। তাই তারাও রোজা রাখবেন। আজ রাত থেকেই তারাবি পড়বেন।

জেলার সাত উপজেলার প্রায় ১৫টি গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ এই নিয়ম অনুসরণ করেন। তবে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে এই অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই ইউনিয়নে অন্তত তিন হাজার অনুসারী রয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম