জাতীয়

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কয়েদি মামুন শেখ (৩৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রবিন জানান, সকালে মামুন শেখ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

এমআইএইচএস/