আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

রমজানের আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করলো ইসরায়েলরমজানের আগে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েলচলতি বছর রমজানের প্রথম দিনেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) গাজায় এক শিশু ও এক তরুণসহ দুজনকে হত্যা করলো দখলদার ইসরায়েল। একই সঙ্গে আংশিকভাবে খুলে দেওয়া রাফাহ সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য বাইরে যেতে চাওয়া হাজারো মানুষকে আটকে রেখেছে ইসরায়েল। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের মধ্যেই এ দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানবিশ্ব বাণিজ্যের জন্য অন্তন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। লাইভ ফায়ার মহড়ার জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো এই আন্তর্জাতিক জলপথ বন্ধের ঘোষণা দিলো ইরান।

ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টেইনকে পাঠানো নিয়ে নথিতে যা আছেইসলামের পবিত্রতম স্থান কাবার আবরণ ‘কিসওয়া’র কয়েকটি অংশ পাঠানো হয়েছিল কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে। এমন কিছু নথি সামনে আসার পর বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।

অনলাইনে কেনা চীনা রোবটকে ‘নিজেদের তৈরি’ দাবি ভারতীয় বিশ্ববিদ্যালয়েরনয়াদিল্লিতে চলমান ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ চীনা নির্মিত একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপনের অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

নরওয়ের ‘হেল’: যেখানে ‘নরক’ জমে বরফ হয়!সাধারণত ‘হেল’ বা নরক বলতেই আমাদের চোখে ভেসে ওঠে আগুনের লেলিহান শিখা আর অসহ্য গরম। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন এক ‘নরক’ আছে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং চারপাশ সাদা বরফে ঢেকে থাকে। উত্তর ইউরোপের দেশ নরওয়ের ট্রন্ডেলাগ কাউন্টিতে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, সেটারই নাম ‘হেল’।

বই পড়লে জেলের মেয়াদ কমেবই পড়লে কমে যায় জেলের মেয়াদ। বন্দিদের সংশোধনের জন্য এ এক অভিনব পদ্ধতি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে এই নিয়ম। তাদের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে।

সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কাসংসদ সদস্যদের (এমপি) পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা। এখন থেকে দেশটির কোনো সাবেক এমপি ও প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কান সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়।

মার্কিন সেনাবাহিনীর শীর্ষ উপদেষ্টাকে অপসারণের কারণ কী?মার্কিন সেনাবাহিনীর শীর্ষ উপদেষ্টাকে অপসারণের নির্দেশ দিয়েছেন পেন্টাগনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের ‘গোল্ডেন ভিসা’ পেতে মরিয়া কেন বিশ্বের ধনীরা?সম্প্রতি নিউজিল্যান্ডের ‘গোল্ডেন ভিসা’ পেতে আবেদন করছে বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের ধনী নাগরিকরা। নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, উদ্যোক্তা মনোভাব এবং ট্রাম্প প্রশাসন থেকে রক্ষা পেতে তারা নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসার জন্য আবেদন করছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের নাগরিকরাও এ ভিসা পেতে দ্বিগুণ হারে আবেদন করছে।

কেএএ/