আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ধাওয়ায় আলাস্কা থেকে পালালো রুশ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কাছে একাধিক রাশিয়ান সামরিক বিমান শনাক্তের পর একাধিক যুদ্ধবিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকান এয়ারস্পেস ডিফেন্স কমান্ড (নোরাদ)-এর এক অফিসিয়াল বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

নোরাদ জানিয়েছে, দুটি রাশিয়ান টিইউ-৯৫ বোমারু, দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং একটি এ-৫০ নজরদারি বিমান আলাস্কার এয়ার ডিফেন্স শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।

এর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে কেসি-১৩৫ রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করে রাশিয়ান যুদ্ধ বিমানগুলোকে ধাওয়া করে। রাশিয়ার যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে যাওয়া না পর্যন্ত তাদেরকে ধাওয়া করে মার্কিন যুদ্ধ বিমান।

রুশ কমান্ড জানিয়েছে, এই বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি এবং কার্যক্রমটিকে সাধারণ হিসেবে বর্ণনা করে কোনো হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

গত দুই বছরে এই ধরনের ইন্টারসেপ্ট নিয়মিত ঘটেছে, যার মধ্যে রয়েছে রাশিয়ান টিউ-৯৫ এবং এসইউ-৩৫ বিমানের পূর্ববর্তী ঘটনা, পাশাপাশি রাশিয়ান ও চীনের যৌথ বোমারু অভিযান।

সূত্র:আনাদোলু এজেন্সি

কে এম