দেশজুড়ে

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পাসপোর্ট অফিস প্রধান

ফেনীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফাজিলপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটানয় শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

জিডিতে মো. জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, রাতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাসায় যাওয়ার পথে রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফাজিলপুরে ৪ ছিনতাইকারীরা হঠাৎ আক্রমণ করে। প্রত্যেকে মুখোশ পরা ও হাতে ধারালো অস্ত্র ছিল। ছিনতাইকারীরা অফিসের মোবাইল, ব্যক্তিগত মোবাইল, ড্রাইভারের মোবাইল, নগদ ১০ হাজার টাকা, অফিসের আইডি কার্ড ও মূল্যবান জিনিসপত্র রাখতে ব্যবহৃত ব্যক্তিগত ব্যাগ ছিনিয়ে নেয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম সাধারণ ডায়েরির তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/এমএস