বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২১ ফেব্রুয়ারি) মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।
আরএএস/এমএমকে