খেলাধুলা

এক সেঞ্চুরিতে রেকর্ডবইয়ে তোলপাড় ব্রুকের, পেছনে ফেললেন সাকিবকেও

বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন পাকিস্তানকে। ইংল্যান্ডকে তুলে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

মঙ্গলবার পাল্লেকেলেতে ব্রুকের সেঞ্চুরিতে ভর করে উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে এক সেঞ্চুরিতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন ব্রুক। গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। একটি রেকর্ডে আবার পেছনে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব হাসানকে।

এক নজরে ব্রুকের রেকর্ডগুলো...

*হ্যারি ব্রুকের ১০০ রানের ইনিংসটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের অধিনায়ককের প্রথম সেঞ্চুরি। এর আগে কোনো অধিনায়কের সর্বোচ্চ স্কোর ছিল ৯৮। ২০১০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ক্রিস গেইল এই ইনিংস খেলেছিলেন।

*টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে একমাত্র সেঞ্চুরিয়ানও এখন ব্রুক। ২০১৯ সালে ইয়ন মরগ্যানের নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানের ইনিংসটিই ছিল এতদিন সর্বোচ্চ।

*টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রুকের আগে ইংল্যান্ডের কেবল দুইজন ব্যাটার সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস এবং ২০২১ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত ১০১ করেছিলেন জস বাটলার।

*ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটার ব্রুক। এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ স্কোরের এই রেকর্ডটি দখলে ছিল সাকিব আল হাসানের। ২০১২ সালে পাল্লেকেলেতে ৮৪ করেছিলেন সাকিব।

*ব্রুক সেঞ্চুরি হাঁকান ৫০ বলে। টি-টোয়েন্টি বিশ্বকপে কোনো ব্যাটারের যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি।

*ইংল্যান্ডের তিনজন ব্যাটার তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন। ব্রুকের সঙ্গে বাকি দুই ব্যাটার হলেন ডেভিড মালান আর জস বাটলার।

এমএমআর