আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক আর আগের মতো শক্ত নেই। ব্রিটিশ দৈনিক দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর পর এমন মন্তব্য করলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, এটি ছিল সব সম্পর্কের মধ্যে সবচেয়ে দৃঢ়। আর এখন আমরা ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে খুবই শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছি।

সূত্র: এএফপি

এসএএইচ