টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট (আইসিসি) কাউন্সিল।
প্রথম সেমিফাইনাল আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইলিংওর্থ দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচটিও ছিল দক্ষিণ আফ্রিকার। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। অন্যদিকে, হোয়ার্ফ ২০২৬ সালের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন।
কলকাতার এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নিতিনি মেনন। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রড টাকার। এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ।
মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালটি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার।
২০২৪ আসরের সেমিফাইনালেও গ্যাফানি এই দুই দলের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে, পালেকার চলমান টুর্নামেন্টে ইংল্যান্ডের দুটি ম্যাচ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচেও আম্পায়ারিং করেছেন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
আইএন