জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহমুদ হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, মাহমুদ হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় মামলা তদন্তাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে তিনি দেশত্যাগ করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে আদালতে আবেদন করা হয়।
আদালত আবেদন মঞ্জুর করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
এমডিএএ/এমকেআর