মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সামরিক সহায়তা চায়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের অনুরোধ আসেনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরও তেহরান মস্কোর কাছে অস্ত্র বা সামরিক সহায়তার আবেদন করেনি। রাশিয়ার অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়া সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যদিও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সম্প্রতি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও হয়েছে।
এদিকে চলমান যুদ্ধের কারণে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে।
সূত্র: এএফপি
এমএসএম