ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এদিকে চলমান যুদ্ধে বেশ কয়েকজন মার্কিন সৈন্যকে আটকের দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র তেহরানের এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছেন।
টিটিএন