জাতীয়

বনানীতে ৭তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর বনানী এলাকার একটি ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়ে পিঙ্কি (১৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৮ মার্চ) বনানী থানার পরিদর্শক (অপারেশন) মো. মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে বনানী ১৩ নম্বর রোডের ডি-ব্লকের ৮৭ নম্বর বাসার সামনে এই ঘটনা ঘটে।

মো. মইনুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ওই ভবনের তৃতীয় তলায় পিঙ্কি গৃহকর্মীর কাজ করত। বিকেল সোয়া ৩টার দিকে ওই বাসার সাত তলা ভবন থেকে লাফিয়ে পড়ে ওই গৃহকর্মী ঘটনাস্থলে নিহত হয়। আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি।

কেন এই গৃহকর্মী ওপর থেকে লাফিয়ে পড়ল বা এর পেছনের রহস্য কি তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ