আন্তর্জাতিক

এআই নির্মিত ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে মেটা-কে পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী সংঘাত নিয়ে ভুয়া ভিডিও অপসারণে ব্যর্থ হওয়ায় এমন পরামর্শ দেওয়া হয়েছে।

মেটা-এর স্বাধীন পরামর্শক বোর্ড, ওভারসাইট বোর্ড জানিয়েছে, এআই কনটেন্ট শনাক্ত করার বর্তমান প্রক্রিয়া যথেষ্ট কার্যকর নয় এবং কোম্পানির এআই নীতি পূর্ণাঙ্গভাবে সংস্কারের প্রয়োজন।

২১ সদস্যের এই বোর্ড জানিয়েছে, সামরিক সংঘাতের মতো সংবেদনশীল বিষয়ের ওপর ভুয়া এআই কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ সত্য ও মিথ্যা পার্থক্য করতে সমস্যায় পড়ছে।

ওভারসাইট বোর্ড-এর চেয়ারপার্সন এমিলি হাওয়াং বলেন, এআই নির্মিত কনটেন্ট শনাক্ত ও রিপোর্ট করার জন্য বর্তমানে মেটা ব্যবহারকারীদের নির্দেশনার উপর নির্ভর করছে। বোর্ড এই পদ্ধতিকে পূর্ণাঙ্গ বা কার্যকর নয় বলে আখ্যায়িত করেছে।

উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে হাইফা ভিডিও-এর কথা বলা হয়েছে। এই ভিডিও ভুয়া হওয়া সত্তেও প্রায় ১ মিলিয়ন দর্শক ভিও পেয়েছে এবং অভিযোগ করা হলেও তা সরানো হয়নি।

এই বোর্ড মেটা-কে পরামর্শ দিয়েছে যে, বিশেষত উচ্চ-ঝুঁকিপূর্ণ বিষয় যেমন সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে এআই-উত্পন্ন কনটেন্ট আগে থেকেই চিহ্নিত করা হোক। বোর্ড জানিয়েছে, মেটা-কে প্ল্যাটফর্মে প্রতারণামূলক এআই কনটেন্টের বিস্তার নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নিতে হবে, যাতে ব্যবহারকারীরা কোন ভিডিও বাস্তব এবং কোনটি ভুয়া তা আলাদা করতে পারেন।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে এমন কনটেন্ট দেখলে তারা বোর্ডের পরামর্শ অনুসরণ করবে, তবে কোম্পানিটি বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়নি।

২০২০ সালে ফেসবুক,ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ-এর কনটেন্ট মডারেশনের তদারকির জন্য ওভারসাইট বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু সাধারণত বিভিন্ন বিষয়ে এই বোর্ড কোম্পানির সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল