সোমালিয়ার হিরান এবং মুদুগ অঞ্চলে পরিচালিত দুটি পৃথক অভিযানে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত হয়েছে। সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এনআইএসএ) এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদার বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) রাতে আল-শাবাবের নেতাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এই শসস্ত্র বিদ্রোহী সংগঠনটি এসব এলাকায় হামলা পরিকল্পনা করছিল। এনআইএসএ-এর এক মুখপাত্র বলেছেন, তারা সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং তাদের সব লুকানো স্থল ধ্বংস করতে অভিযান ত্বরান্বিত করেছে।
এই অভিযানগুলি এর আগের দারুসালাম, মুবারক এবং হাওয়াডলে শহরগুলোতে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ওইসব এলাকাতেও আল-শাবাবের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ চালানো হয়েছিল।
এই অভিযানগুলো নতুনভাবে চালু হওয়া অপারেশন রোলিং থান্ডার এর অংশ। এই অভিযানের লক্ষ্য হচ্ছে, আল-শাবাবের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো ধ্বংস করা,সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত পথ বন্ধ করা,আল-শাবাবের অপারেশনাল ক্ষমতা দুর্বল করা এবং সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোকে সুরক্ষিত রাখা
সম্প্রতি সোমালিয়ার সরকার ও তাদের অংশীদাররা মিলিতভাবে সন্ত্রাসী নেটওয়ার্ককে দুর্বল করার এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো স্থিতিশীল করার ওপর জোর দিচ্ছে।
সূত্র: সিনহুয়া
কেএম