দেশজুড়ে

জঙ্গলে মিললো ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গল থেকে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গল থেকে এ চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল গুলো উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া চালগুলো বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হত-দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরের ববরাদ্দ চাল। চালগুলো উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরে নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এম এ মালেক/আরএইচ/জেআইএম