পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খাল খননে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে কৃষকরা সেচ সুবিধাসহ মৎস্য চাষেও সুবিধা পাবে। ফলে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়েছে। এরই মধ্যে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠান আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন প্রমূখ।
নাহিদ ফরাজী/এএইচ/এমএস