জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আকাশ মন্ডল (৩০) নামে এক মিস্ত্রি মারা গেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রফিকুল জানান, আকাশ মন্ডল ওয়ার্কশপের মিস্ত্রি। বিকেল সাড়ে ৫টার দিকে ওয়ার্কশপে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বোয়ালমারী এলাকার প্রাণ গোবিন্দ মণ্ডলের ছেলে। বর্তমানে ভাটারার নয়া নগর এলাকার একটি বাসায় থাকতেন।

কাজী আল-আমিন/এমকেআর