জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে জুলাইযোদ্ধার ঘরে এমপি আবু সুফিয়ান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে সাবেক ছাত্রদল নেতা ও জুলাইযোদ্ধা মো. জায়েদকে দেখতে তার বাসায় গেলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বুধবার (১৮ মার্চ) বিকেলে নগরীর দক্ষিণ মাস্টারপুল এলাকায় জুলাই আন্দোলনে আহত জায়েদের বাসায় যান তিনি। তিনি জায়েদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন। তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এন মোহাম্মদ রিমন প্রমুখ।

জুলাই আন্দোলন চলাকালে জায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একটি গুলি তার চোখের নিচে বিদ্ধ হয়ে মস্তিষ্কে আঘাত করে। পরে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তিনি জুলাই আহত হিসেবে ‘সি’ ক্যাটাগরিতে ভাতা পাচ্ছেন। 

এমআরএএইচ/এমকেআর