রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে কুমিল্লা জেলা প্রশাসকের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লার নতুন জেলা প্রশাসক মো. মোস্তাক মিয়া।

আজ সোমবার (২৩ মার্চ) দায়িত্বগ্রহণ করেন কুমিল্লার নতুন জেলা প্রশাসক। প্রথম দিনেই তিনি রাজধানীর জিয়া উদ্যানে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন মো. মোস্তাক মিয়া। এসময় সুরা ফাতিহা পাঠ করেন।

জেলা প্রশাসকের সঙ্গে কুমিল্লা কৃষক দলের সভাপতি মো. মোস্তফা জামান, সাধারণ সম্পাদক মো. হাজী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

কেএইচ/বিএ