রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও কেন্দ্রীয় এবং মহানগরী জামায়াতের নেতারা বক্তব্য রাখবেন। দ্বিতীয় দিন ২৬ মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান পালন করা হবে। সকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

জেএইচ/এএসএম