দেশজুড়ে

বাড়তি দামে তেল বিক্রি করায় দোকানিকে জরিমানা

নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে রাঙ্গামাটি জেলা শহরের একটি তেলের দোকানকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঁঠালতলী এলাকার মেসার্স সাইমুন এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ ছিল মেসার্স সাইমুন এন্টারপ্রাইজ লিটারপ্রতি নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করছে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। দোকানি নিজেই বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ আবু হুরাইরা আদর জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরমান খান/এসআর/এএসএম